আসন্ন কেসিসি নির্বাচনে অংশগ্রহণের ঘোষনা দিয়েছে আগুয়ান-৭১ সংগঠন
খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন আগুয়ান-৭১। সংগটনটি শিক্ষার্থীদের সমন্বয়ে সেচ্ছাসেবী হিসেবে আত্মপ্রকাশ করলেও,সিটি করপোরেশনের মত জনপ্রতিনিধিত্ব’র জায়গাতে পা রাখতে চলেছে নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে। এই নির্বাচনে তারা মেয়র, সাধারণ ৩১টি ওয়ার্ড ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে প্রার্থী দেবে বলে জানিয়েছে আগুয়ান-৭১ সংগঠন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আগুয়ান-৭১’র প্রতিষ্ঠাতা ও সংগঠক মো. আব্দুল্লাহ চৌধুরী। তিনি বলেন,তারুণ্যনির্ভর ও রাজনীতি সচেতন এই সামাজিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছিল ৮ বছর আগে ২০১৪ সালে। তাদের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হলো, শুধুমাত্র দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ বিনির্মাণ সম্ভব নয়। অপরাজনিতী নির্মূল করা সম্ভব নয়। বরং রাজনীতিতে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিকরা এগিয়ে আসলে দেশের ঘুনেধরা রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দীর্ঘদিন ধরে গতানুগতিক রাজনীতির আদলে পরিচালিত হচ্ছে খুলনা সিটি করপোরেশন। এখন পর্যন্ত যার জবাবদিহিতা নিশ্চিত হয়নি। জনপ্রতিনিধিদের ইশতেহারের বাস্তবায়ন ঘটেনি। নগরীর মানুষের ভোগান্তি কমেনি বরং ক্রমশই বেড়ে চলেছে। সিটি করপোরেশনে জনগণের অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দায়িত্বরত জনপ্রতিনিধিরা। রাজনীতি শাসিত এই সমাজে দীর্ঘ ৫১ বছরের চলমান রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে আগুয়ান-৭১ সংগঠনটি। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ভোট নিশ্চিত হলে খুলনার জনগণ আগুয়ান-৭১’র এই তরুণ নেতৃত্বের পক্ষে রায় দেবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল্লাহ চেীধুরী বলেন, আগুয়ান-৭১ একটি সেচ্ছাসেবী সংগঠন। রাজনৈতিক দলে পরিনত হতে সময় লাগবে। রাজনীতি শাসিত এই সমাজে দীর্ঘ একান্ন বছরের চলমান রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতে আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবে তারুণ্যনির্ভর সংগঠন আগুয়ান-৭১। পরবর্তী কার্যক্রম ও লক্ষ্য জানানো হবে বলে সকলের ভালবাসা চেয়ে সংবাদ সম্মেলন শেষ করে আগুয়ান-৭১ সংগঠন।
এ সময় উপস্থিত ছিলেন আগুয়ান-৭১’র অন্যান্য সংগঠকের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ শান্ত, রৌফুন শাম্মী, ইসতিয়াক পিয়াল, সাজ্জাদ হোসেন পিয়াল, মো. সেলিম, মুশফিক আজাদ, ইয়াসিন হাসিব, মো. সানি, হজরত খন্দকার, হাফিজুল ইসলাম প্রমুখ।
এমএসএম / এমএসএম
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট