ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্ম, অক্ষত কোরআন


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৩ দুপুর ৪:০
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তি রসুল পুর গ্রামে পল্লী  বিদ্যুতের সর্ট সার্কিট থেকে সংঘটিত অগ্নিকাণ্ডে একটি বাড়ির  প্রায় ১০ লাখ টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। 
 
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ওই বাড়ির মালিক শাহিন আলম জানান। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৪ টার দিকে ওই গ্রামের মসজিদের ইমাম সাহেব ফজরের আযান দেয়ার জন্য ওই বাড়ির পাশ দিয়ে মসজিদে যাওয়ার পথে বাড়ির টিনের চালে আগুন দেখতে পান। এসম তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জানতে পারেন। 
 
তাৎক্ষণিক মসজিদের মাইক থেকে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হলে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ওই বাড়ির লোকজন কে অক্ষত অবস্থায উদ্ধার করেন ও পুকুরে পানি সেচের পাম্প সেট করে প্রায় পৌনে এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এদিকে পত্নীতলা ফায়ার সার্ভিসে সংবাদ দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌছার আগেই জনতা  আগুন নিয়ন্ত্রন করেন। এ ঘটনায় কোন মানুষ হতাহত হয়নি। স্থানীয় লোকজন জানান দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রনের সংবাদ পেয়ে রাস্তা থেকে ফিরে গেছে।  ভয়াবহ অগ্নিকান্ডে ওই দোতলা মাটির বাড়ির উপর তলার চারটি কক্ষ সম্পুর্ণ ভস্মীভূত  হয়। ঘরে থাকা বিপুল পরিমানের কাঠের  আসবাবপত্র,টাকা পয়সা, কাপড়চোপড় জমিজমার দলিল পত্র,ও বেশ কয়েকটি আম বাগান লীজের চুক্তিপত্র স্ট্যাম্প পুড়ে ছাই হয়ে যায়। এদিকে ঘরে রাখা পবিত্র আলকোরআন মাজিদ অক্ষত অবস্থায় পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত ওই পরিবারের দাবী অগ্নিকান্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার  ক্ষয় ক্ষতি হয়েছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি