ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় নারী হত্যার ঘটনায় ২জনকে ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ৩-২-২০২৩ বিকাল ৫:১০

খুলনার পাইকগাছায় তাজমিরা(ববিতা) হত্যার মামলায় দুইজনকে ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক জমির বিরোধের জেরে ফাঁয়দা লুটতে তৃতীয়পক্ষ পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে। ব্যাপক জিজ্ঞাসাবাদে নিহত তাজমীরার সেঝভাসুর মীর শহিদুল্লাহ (৫৯) হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনজীর হোসেন বলেন, থানা হেফাজতে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে মীর শহিদুল্লাহ ও ধামরাইলের মৃতঃ আবুবক্কর গাজীর ছেলে মফিজুল গাজী (৫৮) কে গ্রেপ্তার দেখিয়ে ও ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে লাশের ময়না তদন্ত শেষে বুধবার বিকেলে ধামরাইলের গ্রামের বাড়ি পারিবারিক কবরাস্থানে তাজমীরার দাফন করা হয়েছে। এর পুর্বে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে নিহতের স্বামী ওবায়দুল্লাহকে ছেড়ে দেযা হয়েছে। ইতোমধ্যে এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই মৌখালীর আলমগীর গাজী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন,যার নং-৩২, তাং- ৩১ জানুয়ারী-২৩। উল্লেখ্য গত মঙ্গলবার ভোরে উপজেলার চাঁদখালী ইউপি'র ধামরাইল গ্রামের বাড়ীর ৫শ গজ দুরে পাউবো'র ভেড়িবাঁধের ভিতরে বোরো ধান ক্ষেতের আইলের পাশে গঁলায় ধারালো ছুরিকাঘাতে নিহত তাজমীরার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত তাজমীরার মেয়ে এইচএসসি'র দ্বিতীয় বর্ষের ছাত্রী তামান্না জানান, সোমবার রাতের খাবার খেয়ে আব্বা এক রুমে ও আমি ও মা অন্যরুমে ঘুমিয়ে পড়ি। মা কখন ঘর থেকে বের হয় তা জানিনা। পারিবারিক সুত্র ও পুলিশ জানিয়েছে, পারিবারিক মাত্র ৭ শতক জমি নিয়ে নিহতের স্বামী ওবায়দুল্লাহ মীর ও তার চাচাতো ভাই কামরুল মীর গংরা নির্বাহী কোর্টে পাল্টা-পাল্টি ১৪৪ ধারার মামলা করলে পুলিশ নোটিশ জারি করেছেন। ইতোমধ্যে এ নিয়ে একাধিকবার সালিশী সভা হলেও কোন সমাধান হয়নি। তাজমীরা হত্যা মামলার আলামত সহ মোটিভ উদ্ধারের তথ্য দিয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, হত্যাকান্ডের ঘটনায় থানা হেফাজতে ৪ জনকে জিজ্ঞাসাবাদ করে মীর শহিদুল্লাহ ও মফিজুল গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তৃতীয় পক্ষ হিসেবে নিহতের ভাসু'র শহিদুল্লাহ মীর জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার