আখাউড়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার
চাঞ্চল্যকর শরীফ খাঁ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে রাজধানীর শাহাজাহানপুর এলাকা থেকে আখাউড়ার জাকির খাঁকে (৪০)কে গ্রেফতার করা হয়।এ মামলার অন্য পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (৬৫)। এছাড়া, আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাঁচ আসামির মধ্যে অন্যতম আমির খাঁ মারা গেছেন।
আখাউড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার চানপুর গ্রামে ২০১৫ সালের ৬ আগস্টে শরীফ খাঁকে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে চাঞ্চল্যকর ওই হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ব্রাহ্মণবাড়িয়ার আদালত। হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক জাকির খাঁ’কে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো আখাউড়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ৮ বছর পর চাঞ্চল্যকর শরীফ খাঁ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাকির খাঁকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় অন্য দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ আগস্ট আসামিরা শরীফ খাঁকে পারিবারিক ও সম্পত্তিজনিত কারণে কুপিয়ে হত্যা করা হয়।
প্রীতি / প্রীতি
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান