মাদারীপুরে বসতঘরে অগ্নিকান্ড, দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মাদারীপুরের ডাসারে কুদ্দুছ শেখ নামে এক অসহায় কৃষকের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে প্রায় দশ লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। শনিবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ভূক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের তৈয়ব আলী শেখের কৃষক ছেলে কুদ্দুছ শেখের বসতঘরের একটি রুমে হঠাৎ আগুনের সুত্রপাত ঘটে। সেখান থেকে আগুন মূহুর্তের মধ্যে পুরো ঘরে ছরিয়ে পরে। পরে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন প্রায় ঘন্টা ব্যাপী প্রানপন চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু তাৎক্ষনিক ওই অসহায় কৃষকের বসতঘর ও সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় দশ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি সাধন হয়েছে ওই অসহায় পরিবারের।
ভূক্তভোগী অসহায় কৃষক কুদ্দুছ শেখ কান্না জরিত কণ্ঠে বলেন, আগুনে আমার প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে। আমি এখন কিভাবে বাঁচবো। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন সরদার বলেন, অসহায় কৃষক কুদ্দুস শেখের বসতঘরে অগ্নিকান্ডে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রীতি / প্রীতি
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা