পাইকগাছার দুটি বিদ্যালয়ের শহীদ মিনার সংস্কার হয়নি ৩ বছরেও
খুলনার পাইকগাছার শ্রাকান্ঠুপুর নিম্ন মাধ্যমিক ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারটি ৩ বছরেও সংস্কার হয়নি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারছেনা ছাত্র- শিক্ষকরা।
উপজেলার শ্রীকান্ঠুপর নিম্ন মাধ্যমিক ও শ্রীকান্ঠুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০১০ সালে শহীদ মিনারটি নির্মিত হয়। যেখানে ছাত্র- শিক্ষকরা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতো। কিন্তু গত ২০ জানুয়ারী ২০২০ সালে কে বা কারা তা ভেঙ্গে দেয়ায় গত ৩ বছর ধরে প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হচ্ছে। এটা সংস্কারের জন্য নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম মোড়ল উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে কয়েকবার লিখিত অভিযোগ করেছে । তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বিষয়টি তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেন। তিনি ৩১ জানুয়ারী ২০২১ তদন্তপুর্বক প্রতিবেদন দেন। কিন্তু আজও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে তিনি জানান। প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ সভাপতি হারিছ হোসাইন জিয়া বলেন,শহীদ মিনাটি সংস্কার না হওয়ায় চলতি বছরও শহীদ মিনারে যেতে পারবে শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া রানী বলেন, শহীদ মিনারটি আমাদের না। ওটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের।উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরাই দেখভাল করেন। টি আর, কাবিখা দিয়ে সংস্কার নির্মান করা হয়।আমি সকলকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নজর দিতেও বলেছি।এটা এভাবে পড়ে থাকার কথা না। তবে বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখা হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied