এবার একা স্কুল সামলানো শিক্ষককেই শিক্ষা কর্মকর্তার শোকজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার টিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোলা আকাশের নিচে ক্লাস করানোর অভিযোগে প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানকে শোকজ করেছে উপজেলা শিক্ষা বিভাগ।
টিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একাই সামলাচ্ছেন ১৮০ শিক্ষার্থীকে শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে শিক্ষক সংকট সমাধান না করে বরং ঐ শিক্ষককেই শোকজ করেছে শিক্ষা বিভাগ। খোলা আকাশের নিচে ক্লাস করানোয় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, এমন অভিযোগে বুধবার (১ ফেব্রুয়ারি) শোকজ করা হয় এবং আগামী সোমবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মাহবুবুর রহমানকে। তবে শিক্ষক সংকটের সমাধান না করে, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে বাইরে ক্লাস করানোর কারণে শোকজ করায় জেলা জুড়ে সমালোচনা ঝরে উঠেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম মানিক বলেন, প্রধান শিক্ষক একা থাকার কারণেই তিনি বাহিরে শিক্ষার্থীদের পাঠদান করিয়েছিলেন। শিক্ষক সংকটের সমাধান না করে, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রধান শিক্ষককে বাইরে ক্লাস করানোর কারণে শোকজ করেছেন।কমলগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞা বলেন, ওই বিদ্যালয়ে পাঠদানের জন্য পর্যাপ্ত পরিমাণে শ্রেণীকক্ষ থাকার পরও প্রধান শিক্ষক খোলা আকাশের নিচে ক্লাস নেওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই ওই প্রধান শিক্ষককে শোকজ করে আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, টিলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের স্থলে কর্মরত আছেন ৩ জন। সম্প্রতি একজন সহকারী শিক্ষক মাতৃত্বকালীন ছুটি ও আরেকজন অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মাঠে সকল শ্রেণির শিক্ষার্থীকে একসাথে বসিয়ে ক্লাস নিতে দেখা গেছে। শিক্ষক সংকটের ফলে বেহাল অবস্থায় রয়েছে ১৮০ শিক্ষার্থীর এ বিদ্যালয়টি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন