ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

জেলা পরিষদের নিরাপত্তা কর্মীকে মারধর করেছে বিএনপির কর্মীরা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ১২:১৪

খুলনা জেলা পরিষদের নিরাপত্তা কর্মী আলমগীর হোসেন (৪৫)-কে মারধর করেছে বিএনপি কর্মীরা। শনিবার বিকালে কেডি ঘোষ রোডে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেনকে খুলনা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, সমাবেশ চলাকালে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী জেলা পরিষদের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা বিভিন্ন স্থানে খাবারের প্যাকেট, লিফলেট ও কাগজপত্র ছড়িয়ে নোংরা পরিবেশ তৈরি করে। 

এসময় জেলা পরিষদের নিরাপত্তা কর্মী আলমগীর হোসেন তাদের বাধা দিলে তাকে নানা কটুক্তি করা হয়। এক পর্যায়ে তাকে গেটের বাইরে টেনে নিয়ে নাকে মুখে ঘুষি ও মারধর করা হয়। এতে আলমগীর হোসেনের নাক ফেটে রক্ত তার মুখে হাতে গেঞ্জিতে ছড়িয়ে পড়ে। ওই অবস্থায় আলমগীর হোসেন সমাবেশস্থলে বিএনপির স্টেজের সামনে গিয়ে রক্তমাখা হাত উচু করে ঘটনার বিচার দাবি করেন। বিএনপির সিনিয়র নেতারা ঘটনার বিচারে আশ^াস দিয়ে তাকে নিভৃত করেন। পরে চিকিৎসার জন্য তাকে খুলনা সদর হাসপাতালে নেয়া হয়। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে বলে সর্বশেষ জানা যায়। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়