ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ষণ মামলায় সীতাকুণ্ডে ইউপি সদস্য আটক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-২-২০২৩ দুপুর ৩:৪২
চট্রগ্রামের সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে একাধিকবার ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী প্রকাশ রবিন (৩৫) মেম্বারকে আটক করেছে পুলিশ। আটককৃত রবিন সোনাইছড়ি ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই এলাকার কেশবপুর গ্রামের সুলতান আহমদ চৌধুরী বাড়ির আবদুল হালিম চৌধুরীর ছেলে।
 
সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার ছোট দারোগারহাটের তার এক আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়েছে।  একই দিনে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
 জানা যায় , উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত ইনফিনিয়া লিমিটেড নামক কারখানার এক নারী শ্রমিক ও তার স্বামী গত শনিবার রাতে কর্মস্থলে যাবার পথে ওই এলাকার ইউপি সদস্য রবিন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে রবিন তার সঙ্গীদের সহযোগিতায় ওই নারী ও তার স্বামীকে একটি ভাড়া ঘরের দিকে নিয়ে যায়। পরে তার স্বামীকে মারধর করে দূরে নিয়ে বেঁধে রাখে এবং ওই ভাড়া ঘরে নারী শ্রমিককে নিয়ে একাধিক বার ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগীর সাথে থাকা অলঙ্কারও লুটে নেয় রবিন। সুযোগ পেয়ে ওই নারী ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাইলে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এর আগে রবিন ও তার দলবল পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রবিবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করলে পুলিশ রবিনকে আটকে অভিযান শুরু করে।
 
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান,  একজন ইউপি সদস্য হয়ে তিনি মহিলাকে রক্ষার পরিবর্তে নিজেই তুলে নিয়ে ধর্ষণ করেছে। এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এ ঘটনা জানার পর থেকে তাকে আটকের জন্য সোর্স নিয়োগ করি। গোপন সংবাদের ভিত্তিতে আজ (রোববার) ভোররাতে ছোটদারোগারহাট লালানগরের এক আত্নীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী