নগদ অর্থ পেলেন লালমোহনের পাঁচ শতাধিক ইমাম-মুয়াজ্জিন
মহামারী করোনাকালীন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুরক্ষাসামগ্রী ও নগদ অর্থ পেয়েছেন ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন মসজিদের পাঁচ শতাধিক ইমাম-মুয়াজ্জিন। মঙ্গলবার (২০ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়ামে নিজের ব্যক্তিগত উদ্যোগে ইমাম-মুয়াজ্জিনদের হাতে সুরক্ষাসামগ্রী ও নগদ এক হাজার টাকা করে তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পশু কোরবানি করা ও কোরবানিকৃত পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ সুরক্ষিত রাখা আমাদের সকলের ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে আমাদের ইমাম-মুয়াজ্জিনগণ অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের সর্বস্তরের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে অনন্য পরিচিতি পেয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় সকলের দোয়া কামনা করেছেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে ইমাম-মুয়াজ্জিনদের পশু জবাইকরণ প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান