ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ৯:৫৫

বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২০২৩ বাস্তবায়ন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর মাঠে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব কল্যাণ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মীর শামীম আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মোঃ মনজুর কাদের। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের তত্ত্বাবধায়ক জনাব মোঃ শফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উদ্দ্যেশে নানা রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এসময় জেলা ক্রীড়া অফিস রাজশাহীর পক্ষ থেকে অংশগ্রহণকৃত শিশুদের যাতায়াত ভাতা প্রদান করা হয় । রাজশাহী জেলা পর্যায়ের ৫ টি বিদ্যালয় থেকে মোট ২০০ জন বালক-বালিকা অংশগ্রহণ করে।  অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য বালক-বালিকাদের সৌজন্য উপহার প্রদান করা হয়।অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন জনাব মোঃ জহুরুল হক জনি।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক