ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৭-২০২১ দুপুর ২:০

আসন্ন ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে নওগাঁর মান্দায় ইউপি সদস্য আলমগীর হোসেনের অর্থায়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ব্যতিক্রমধর্মী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) ৬নং ওয়ার্ডের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে পরানপুর ইউপির গোপালপুর বাজারে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব মৃধার সভাপতিত্বে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার বাবলু ধর, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম দুলাল, মান্দা উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সহ-সভাপতি নৃপেন্দ্রনাথ মুন্ডা, মাস্টার মোসলেম উদ্দিন, দয়ানিধী কবিরাজ, মহিলা নেত্রী রুমি আক্তার প্রমুখ।

ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আমার ৬নং ওয়ার্ডের অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে একবেলা খাবারের জন্য খাদ্যসামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি।

উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০ পরিবারের মাঝে ১টি হাঁস, ১ কেজি আতব চাল, ১ বোতল তেল, ১ প্যাকেট লবণসহ রান্নার যাবতীয় মসলা তাদের হাতে তুলে দেয়া হয়। এরকম ব্যতিক্রমধর্মী খাদ্যসামগ্রী পেয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের লোকজনেরা খুশি হয়ে ইউপি সদস্য আলমগীর হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন।

জামান / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬