ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে গ্রীণ ভয়েস’র উদ্যোগে নারী ফুটবুল টিমের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৬-২-২০২৩ রাত ১০:০

নওগাঁর ধামইরহাটে গ্রীণ ভয়েস’র নারী ফুটবুল টিমের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ০৬ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় তালঝাড়ী ফুটবল মাঠে গ্রীণ ভয়েস বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক আলমগীর কবিরের উদ্যোগে ৩২ জন খেলোয়াড়দের মাঝে ট্রাকসুট, বুট, এ্যাংলেট ও মুজা বিতরণ করা হয়। এ সময় ধামইরহাট ফুটবল উন্নয়ন টিমের প্রধান হানজালা, গ্রীণ ভয়েস নারী ফুটবল টিমের প্রশিক্ষক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. মাহমুদ আলী, গ্রীণ ভয়েস প্রতিনিধি মুশফিকুর রহমান, সমাজসেবক ও ওয়ার্ড সম্পাদক শহিদুল ইসলাম, ব্যাডমিন্টনিস্ট জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। 
নতুন টাউজার, সুয়েটার, বুট মোজা, এ্যাংলেট সহ বিভিন্ন আইটেমের খেলা সামগ্রী পেয়ে উচ্ছসিত টিমের অন্যতম খেলোয়ার জ্যোতি জানান, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খেলোয়াড়রা অসহায় ছিলাম, আমাদের তেমন কেউ খোজ-খবর রাখতো না। গ্রীণ ভয়েস আমাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছেন, আজ আমরা বিভিন্ন জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছি, যা গ্রীন ভয়েস এরই অবদান।’
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র যুগ্ম সম্পাদক ও গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক ধামইরহাটের ক্রীড়াঙ্গনের অন্যতম উদ্যোক্তা আলমগীর কবির জানান, সমাজে অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে গ্রীণ ভয়েস নারী ফুটবল টিমকে গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যেই জেলা চ্যাম্পিয়ন হয়ে পুরো নওগাঁয় জেলার মুখ উজ্জল করেছে, দেশের বিভিন্ন স্থানে গ্রীণ ভয়েসের নারী ফুটবল টিম বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা