নাজিরপুরে বইছে নির্বাচনী হাওয়া
আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়-ঝাঁপ
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ। গত ১ নভেম্বর ২০২২ তারিখ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীন আওয়ামী লীগ নেতা মাস্টার অমূল্য রঞ্জন হালদার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ায় পরিষদ শুন্য হলে ২৩ জানুয়ারী ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমার শেষ দিন।
যাচাই-বাছাই শেষে প্রার্থীর নাম ঘোষণা করা হবে ২০ ফেব্রুয়ারী। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী। ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার মোট ভোটার ১ লাখ ৫৫ হাজার ৭৮ জন। এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেতে একাধিক সম্ভাব্য প্রার্থী চেষ্টা-তদবিরে নেমে পড়েছেন। তারা অধিকাংশই নিজের প্রচার প্রচারণা চালাচ্ছেন। বিএনপির কোন প্রার্থী না থাকলে ও ক্ষমতাসীন আওয়ামীলীগের ডজন খানেক মনোনয়ন প্রত্যাশীর গুঞ্জন চলছে। নির্বাচনকে সামনে রেখে উপজেলা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, পথ-ঘাটে, চায়ের দোকানে শুরু হয়েছে নির্বাচনী আলাপ- আলোচনা, কে পাচ্ছেন দলীয় মনোনয়ন।
শেষ প্রস্তুতিতে প্রার্থীরা নিজের পক্ষে মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। কেন্দ্রীয় লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করছেন সবাই। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দীর্ঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশুতোষ বেপারী, দুই বারের সাবেক ঢাকসু’র ভিপি ও ন্যাপ থেকে নির্বাচিত সাবেক এমপি নিরোধ নাগের সন্তান ডা: দীপঙ্কর নাগ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাাফিজুর রহমান রঞ্জু,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আঃ লতিফ, মালিখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন মন্ডল মিঠু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য দ্বীপ্তিষ হালদার,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান গাউস,মাস্টার ওয়ালীউল্লাহ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদৌসী রুনা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, আওয়ামী লীগ নেতা শাহআলম ফরাজি, প্রায়তঃ উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদারের বড় ছেলে কামনা শীষ হালদার রতন প্রমুখ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসতে পারে বিশিষ্ট শিল্পপতি হিরুয়ার রহমান মোল্লা সহ আরো দু-একজন।
পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ কে এম এ আউয়াল জানান, জেলায় একটি মাত্র উপজেলায় উপ-নির্বাচন হচ্ছে। আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied