ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৩ জনকে অর্থদণ্ড


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৪:১৬
মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে ৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে সদর মস্তফাপুর ও মঠেরবাজার এলাকার মৎস আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন। অভিযানে জব্দকৃত ৫ মণ জাটকা জব্দ করে স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সদর উপজেলার মস্তফাপুর ও মঠেরবাজার এলাকার মৎস আড়তে একটি যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও মৎস বিভাগ। অভিযানে প্রায় ১৮০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে মো. শাহ-আলম (৪৫), নূরু দর্জি (৪৫) ও এমদাদ বয়াতী (৪৭) নামে তিন মাছব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের ৩ জনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
 
সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ৮ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটোই নিষিদ্ধ। যারা এর সাথে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দের পাশাপাশি ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু