ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

আরও তিন মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান জসিম গ্রেফতার


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-২-২০২৩ দুপুর ৪:৫২
নির্বাচনী সহিংসতার ঘটনায় সাতকানিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিনকে আরও তিন মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার সকালে চট্টগ্রামের সিনিয়র জুড়িশিয়াল আদালত-২ এর ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার এ আদেশ দেন।
 
এর আগে গত রোববার সাবেক খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা’র আদালতে দুইটি মামলায় আত্মসমর্পন করেন। শুনানী শেষে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
 
গত বছরের ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় একটি কেন্দ্রর বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
 
মামলায় প্রথমে জসিম উদ্দিন উচ্চ আদালত থেকে অন্তবর্তিকালিন জামিন নেন। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে জামিনের নির্ধারিত তারিখের মধ্যে নিম্ন আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা করেন তিনি।আদালত সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মোট দশটি মামলা হয়। সবকটিতেই জসিম উদ্দিনকে আসামী করা হয়। এসব মামলায় তার বিরুদ্ধে রয়েছে আদালতের গ্রেফতারী পরোয়ানা।সংশ্লিষ্টরা জানান, ওই নির্বাচনে জসিম উদ্দিন নৌকার প্রার্থী খাগরিয়ার দুইবারের চেয়ারম্যান আকতার হোসেনের বিপক্ষে বিরোধীতা করেন এবং তাদের নির্বাচনী ও বাড়িতে হামলা চালিয়ে ব্যাপব সহিংসতা চালায়। এই ঘটনায় নৌকার প্রার্থী আকতার হোসেন স্থানীয় থানায় জসিম উদ্দিনসহ তার বাহিনীর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় এজহারভুক্ত আসামী জসিম উদ্দিন।
উল্লেখ্য : গেল ইউপি নির্বাচনে খাগরিয়া ছিল পুরো বাংলাদেশের জন্য অস্ত্রবাজিতে একটি চিহ্নিত কালো স্পট।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী