ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

খুলনায় ঘন কুয়াশার চাপ: আরো দু’দিন কুয়াশা থাকার সম্ভাবনা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৭-২-২০২৩ বিকাল ৫:৩

মঙ্গলবার ভোর থেকে তীব্র কুয়াশায় ঢেকে ছিল খুলনা শহর। তীব্র কুয়াশায় ব্যস্ত শহর ঝিমিয়েই শুরু হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলেও দিনের শুরুটা ছিল গতিহীন। সকাল থেকেই দুর্ঘটনা এড়াতে আলো জ্বেলে চলেছে যানবাহন। ঘন কুয়াশায় নেীযান চালকদেরও বিপাকে পড়তে হয়েছে। আরো দু’দিন ঘন কুয়াশা ও মেঘ থাকতে পারে বলে ধারনা করেছে আবহাওয়া অফিস। তবে শীত বাড়ার কোন সম্ভবনা নেই।
দিন মজুর মোখলেস জানান, রোজ ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে তিনি কাজ পান। আজ তিনি কাজ পেয়েছেন পেীনে আটটার দিকে। কুয়াশা থাকায় লেবার কন্ট্রাক্টররাও আজকে দেড়ী করে এসেছেন। তিনি আরো বলেন, চিন্তায় ছিলাম কাজ না পেয়ে আবার বাড়ি ফিরতে হয়।  
রুপসা এলাকার আলমগীর হেসেন বলেন, কুয়াশার কারণে সকাল থেকেই সড়ক ফাঁকা ফাঁকা ছিল। ৯টার পর থেকে যানবাহন চলাচল বাড়ে। 
রুপসা ব্রিজের একজন টোল আদায়কারী জানান,ভোর ৫:৪৫ থেকে আবছা আলো ফুটলেও তীব্র কুয়াশায় দূর পাল্লার সব যানবাহন হেডলাইট/ফগ লাইট জালিয়ে আসতে দেখা যায়। তবে সকাল ৯টার পর থেকে কিছুটা সাভাবিক হয় এ অবস্থার। 
খুলনা শহরের জিরো পয়েন্টের এলাকার ব্যবসায়ী আশিকুর রহমান বলেন, সকালে কুয়াশার কারণে সড়কের গাড়িগুলো হেডলাইট জ¦ালিয়েই চলাচল করতে দেখা গেছে। তার প্রতিষ্ঠানে ঢাকা থেকে মালবাহী ট্রাক আসতেও অনেক দেড়ী হয়েছে। 
ঢাকা থেকে আসা খুলনাগামী একটি বাসের চালক জানিয়েছেন রাত ৩.৩০টার পর থেকে কুয়াশার ঝোক শুরু হয়। তিনি গোপালগঞ্জ ধরে খুলনার রুটে ঢোকার শুরতে দেখেন ১৫-২০ মিটারের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। পরে হেডলাইট ও ফগ লাইট জ¦ালিয়ে ৩৫-৪০কি:মি: গতিতে গাড়ি চালাতে হয়।
রূপসা ঘাট , ১নং কাষ্টম ঘাট,৭নং ঘাট এলাকার নেীযান নাবিক/চালকরা জানান, তীব্র কুয়াশায় লঞ্চে যাত্রী পাড়াপাড়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত নদী পাড়াপাড়ে যাত্রী কম ছিল। 
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, মঙ্গলবার সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ম্যাক্সিমাম ২৯.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধাবার ও বৃহ:স্পতিবার এরুপ কুয়াশাচ্ছন্নসহ সকালে কিছুটা মেঘলা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা