বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য ২ দিনের রিমান্ডে
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে কালিয়াকৈর ও টঙ্গী থেকে গ্রেফতার বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) মামলাটির তদন্ত কর্মকর্তা কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল হাসান সুমন আসামীদের আদালতে হাজির করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন তিনি। শুনানি শেষে গাজীপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামীরা হলেন- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত দধি মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম, (৪০), শেরপুর জেলার শ্রীবর্দী থানার আটকান্দা গ্রামের জয়নালের ছেলে মোহাম্মদ মামুন(২৫) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিবরামপুর গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে মোসাঃ নিলুফা(২৬)।
উল্লেখ্য মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে, জিএমপি পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার তোরাব মোহাম্মদ শামছুর রহমান জানান, গ্রেফতারকৃতরা বিকাশ এজেন্ট এর দোকান থেকে গ্রাহকদের মোবাইল চুরি এবং সেই মোবাইল থেকে টাকা ক্যাশ আউট করে। গত জানুয়ারি মাসের ২৪ তারিখে মহানগরের কোনাবাড়ী থানায়,সুরাইয়া খাতুন নামের একজন ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে প্রতারকদের গ্রেফতারে অভিযানে নামে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
পরে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলার কালিয়াকৈর থেকে প্রথমে শফিকুল ইসলাম ও তার তথ্যের ভিত্তিতে অপর দুই প্রতারকে মহানগরের টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে জিএমপি'র কোনাবাড়ী থানার পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৭ হাজার টাকা, প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ