বহাল তবিয়তে পটিয়া রাহাত আলী স্কুলের অর্থ আত্মসাতকারী প্রধান শিক্ষক
চট্টগ্রামের পটিয়া সদরের ঐতিহ্যবাহী হাই স্কুল এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি মাধ্যমে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের বিষয়টির সত্যতাও পেয়েছে তদন্ত কমিটি। তদন্তে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ার পরও উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে রহস্যজনকভাবে কোন ব্যবস্থা না নেয়ায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানায়, পটিয়া এ এস রাহাত উচ্চ বিদ্যালয়ে ৮ম ও নবম শেণির শিক্ষার্থীদের কাছে থেকে সরকারি নির্ধারিত রেজিষ্ট্রশন ফি’র বাইরে অতিরিক্ত প্রায় ৭৭০ জন শিক্ষার্থীদের কাছ থেকে জোর পূর্বক ৫০ টাকা করে প্রায় ৪০ হাজার টাকা, ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের থেকে অনলাইন ফি নামে প্রতি বিষয়ে ৩০ টাকা করে প্রায় ৫০ হাজার টাকা উত্তোলন করে। উক্ত স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক, শিক্ষক, হল সুপার, বোর্ড টিম, উপজেলা প্রশাসনের টিম, আইনশৃঙ্খলা বাহিনীসহ দায়িত্বরতদের নির্ধারিত সম্মানি না দিয়ে প্রধান শিক্ষক আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে। স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে জোর পূর্বক টাকা নেয়ার ঘটনায় প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আব্দুল আজিজ নামের এক অভিভাবক লিখিত অভিযোগ করেন।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ড মজুমদারকে প্রধান করে উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাশকে সদস্য, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মীর আন নাজমুস সাকিবকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মানুনের নির্দেশে গত ৫ নভেম্বর এ কমিটি গঠন করা হয়। এর আগে গত ৩ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ড মজুমদার প্রধান শিক্ষক মিজানুর রহমানকে বিষয়টি তদন্তের জন্য চিঠি দেন। ৮ নভেম্বর অভিযোগের বিষয়ে তদন্ত পূর্বক শুনানী করার বিষয়টি জানান। বিভিন্নভাবে ভুয়া বিল ভাউছার বানিয়ে হিসাব দেয়ার পরও প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকার হিসাবের অমিল পাওয়া যায়। প্রধান শিক্ষক মিজানুর রহমান বিভিন্ন জনকে বলে বেড়াচ্ছে তদন্তে যারা দায়িত্বে ছিলেন তাদের সাথে আপোষ মিমাংষা হয়ে গেছে।
এ বিষয়ে স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার বলেন, অভিযোগ যেটা উঠেছে সেটা স্কুল ফান্ডের কোন টাকা পয়সা নিয়ে উঠেনি, পরীক্ষা কেন্দ্রের ফান্ড নিয়ে অভিযোগ উঠেছে, এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে অভিভাবকরা অভিযোগ করেছে, উনি তদন্ত করতেছে শুনেছি, স্কুল ফান্ডের টাকা নিয়ে কোন অভিযোগ উঠলে এ নিয়ে স্কুল কমিটির করনীয় ছিল। স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিয়ষটি নিষ্পত্তি হয়ে গেছে বলে দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রামাকান্ড মজুমদার বলেন, রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রায় আড়াই লাখ টাকার অনিয়মের অভিযোগ ধরা পড়ে তদন্তে। তিনি ৪০ হাজার টাকা করে কিস্তিতে জমা দেয়ার কথা ছিল, পরের কিস্তিতে ৩০ হাজার টাকা এতে স্কুল ফাউন্ডেরও টাকা ছিল, মোট ৭০ হাজার টাকা জমা দিয়ে ইউএনও স্যারের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে। এরপর আর কোন নির্দেশনা ইউএনও স্যার আমাকে দেয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন বলেন, প্রধান শিক্ষকের আর্থিক অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তদন্ত কমিটি রির্পোট দিয়েছে। এরপও আরও একটি তদন্ত কমিটি বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ