শব্দদূষণ নিয়ন্ত্রনে খুলনাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে খুলনা পরিবেশ অধিদফতর
শব্দদূষণ নিয়ন্ত্রনে খুলনাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে খুলনা পরিবেশ অধিদফতর। এ সময় শব্দের মান মাত্রার বেশি থাকায় দশটি গাড়ির চালককে সাত হাজার আটশত টাকা জরিমানা এবং উনিশটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়েছে। মঙ্গলবার পরিবেশ অধিদফতরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। খুলনার বাইপাস মহাসড়ক এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় শব্দদূষণ-নিয়ন্ত্রণ,বিধিমালা ২০০৬ এর ৮(১) লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) অনুযায়ী’ একটি বাস ও নয়টি ট্রাক চালককে দশটি মামলায় মোট সাত হাজার আটশত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী উনিশটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান, মোবাইল কোর্টের সার্বিক সমন্বয় করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ। এ অভিযানে সহযোগিতা করেন আড়ংঘাটা থানার পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, শব্দদূষণ মানব শরীরের জন্য ক্ষতিকর সে সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত