বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান
র্যাব-৬ বাংলাদেশের হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। মঙ্গলবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমন তথ্যের ভিত্তিতে, র্যব-৬’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, খুলনা জেলার রূপসা থানা এলাকায় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর অপদ্রব্য (জেলি) পুশ করছে। সন্ধ্যা ৭টার সময় থেকে রাত ৯:৩০টা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা, রূপসা, খুলনার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা কওে র্যাব-৬। এ সময় অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইনে ব্যবসায়ী ১। মোঃ আল মামুন, ২। মোঃ জসিম মল্লিক, ৩। মোঃ নুরু, ৪। মোঃ ইমন সরদার, ৫। মোঃ ইমরান মীর, ৬। মোঃ ফারদিন হাসানদেরকে মোট ৫৩,০০০/-(তেপান্ন হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উক্ত প্রতিষ্ঠান হতে জেলী পুশকৃত ৫০ কেজি চিংড়ি, যার আনুমানিক মূল্য ৫০,০০০/-টাকা, অপদ্রব্য জেলী ১০ লিটার এবং অপদ্রব্য জেলী পুশ কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। জব্দ কৃত চিংড়ি মাছ, অপদ্রব্য (জেলি) ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তিরা তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে। উল্লেখ্য, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা হতে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়।
এমএসএম / এমএসএম
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে
ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন
সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট