মাদারীপুরে আউয়াল হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন
মাদারীপুরে আউয়াল মাতুব্বরকে কুপিয়ে হত্যার ঘটনায় হত্যাকারীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে গত শনিবার রাত ১টার দিকে দোকান থেকে ডেকে নিয়ে আউয়াল মাতুব্বরকে (৫০) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল মাতুব্বর বাদী হয়ে সদর মডেল থানায় ৫১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার ও তাদের বিচারের দাবি জানিয়ে বুধবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল বের করেন নিহতের স্বজন ও এলাকাবাসি। ব্যানার-ফ্যাস্টুন হাতে নিয়ে এতে অংশ নেয় সহস্রাধিক মানুষ।
নিহতের আউয়ালের মেয়ে আকলিমা বেগম বলেন, ‘আমরা একটাই দাবি, আমার বাবারে যারা নিষ্ঠুর ভাবে কোপাইয়া মারছে তাগের ফাঁসি চাই। পুলিশ যেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনে। খুনিরা যেন কেউ দেশ থিকা পালাইয়া যাইতে না পারে।’
এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ সকালের সময়কে বলেন, ‘ঘটনার পর থেকেই অভিযুক্ত কেউ এলাকায় নেই। তাদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে এজাহারভুক্ত দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আশা করছি, আমরা মূল অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে পারবো।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied