কুতুবদিয়ায় এইচএসসি ফলাফলে মেয়েরা, জিপিএ ৫-এ ছেলেরা এগিয়ে
কক্সবাজারের কুতুবদিয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে জিপিএ ৫-এ ছেলেরাই ভালো করেছে। উপজেলায় ছাত্রীদের পাশের হার ৯১.৫৩ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৮৯.৪১ শতাংশ। কুতুবদিয়া সরকারি কলেজ থেকে ২৬জন জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ১৭ জনই ছাত্র।
জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় একটি সরকারি কলেজ,একটি মহিলা কলেজ ও একটি স্কুল এন্ড কলেজ মোট ৬৪৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। তারমধ্যে ৩৪০ জন ছাত্র এবং ৩০৭ জন ছাত্রী। মোট ৫৮৫ জন উত্তীর্ণের মধ্যে ৩০৪ জন ছাত্র এবং ২৮১ জন ছাত্রী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুতুবদিয়া সরকারি কলেজ থেকে ৪৭৯ জন পরীক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তারমধ্যে ছাত্র সংখ্যা ২৬৮ জন এবং ছাত্রী সংখ্যা ২১১ জন। পাশের হার ৯৪.৩৬। জিপিএ ৫.০০ পেয়েছে ২৬ জন। বাণিজ্য বিভাগে ২জন, মানবিক বিভাগে ১১ জন এবং বিজ্ঞান বিভাগে ১৩ জন জিপিএ ৫ পেয়েছে। ফলাফলে ২৫৪ ছাত্র এবং ১৯৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে। উপজেলায় মোট ২৬ জন জিপিএ ৫.০০ প্রাপ্তদের মধ্যে ১৭ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী।
কুতুবদিয়া মহিলা কলেজ থেকে ৭৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬৬ জন। পাশের হার ৮৮ শতাংশ। তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল এবং আংশিক বিষয়ের পরীক্ষার্থীরাই পুনরায় খারাপ করেছে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে। ফলাফলের দিক দিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিবছর ফলাফলে চমক দেখাচ্ছে নবগঠিত প্রতিষ্ঠানটি।
ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়। যারমধ্যে ৭২ জন ছাত্র, ১৮ জন ছাত্রী। মোট উত্তীর্ণ হয়েছে ৬৭ জন। উত্তীর্ণদের মধ্যে ৫০জন ছাত্র, ১৭ জন ছাত্রী। এ প্রতিষ্ঠানের পাসের হার ৭৪.৪৪ শতাংশ।
এমএসএম / এমএসএম
দীর্ঘদিন বন্ধ ইউনিয়ন উপ স্বাস্থ্যেেকন্দ্র ভোগান্তিতে এলাকাবাসী
জেলেদের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে হাজিরহাটে নতুন কমিটি গঠন
নড়াইল বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির সভা অনুষ্ঠিত
পাবনায় ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন
লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড
বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা
প্রবাসে থেকেও শিক্ষা উন্নয়নে অনন্য দৃষ্টান্ত: নৈয়াইর ডিগ্রি মাদ্রাসার উন্নয়নে এগিয়ে এলেন সিঙ্গাপুর প্রবাসী বিএনপির সহ-সভাপতি মো. বাবুল খন্দকার
টঙ্গী হাজীর মাজার বস্তিতে জিএমপির বিশেষ অভিযান: অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
একটা ঘর আর তিন বেলা খাবার ব্যবস্থা হলে মরেও শান্তি পাইতামঃ বকশীগঞ্জের অসহায় বৃদ্ধ দম্পতির আকুতি
ভূরুঙ্গামারীতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন
নানিয়ারচর ও লংগদু সংযোগ সড়ক বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেয়া হবে-দীপেন দেওয়ান এমপি
বৃষ্টির পানিতে ডুবলো সড়ক: দুই গ্রামের ভরসা সরু বাঁশের সাঁকো
দখলমুক্ত হলে ফিরবে স্বস্তি সরকারি খাল পুনঃখননের অপেক্ষায় মনপুরা
Link Copied