ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে এইচএসসিতে সেরা টিএন খানম সরকারি কলেজ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৮-২-২০২৩ রাত ১০:২

মৌলভীবাজারের জুড়ীতে এবারের এইচএসসি পরীক্ষায় ৩৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে  ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হারের দিক থেকে ৮৪.৪৮% ফলাফল অর্জন করে উপজেলার মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলা থেকে কোন শিক্ষার্থী জিপিএ ফাইভ পায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় তৈয়ুবুন্নেছা খানম সরকারি  কলেজ থেকে ৭৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়ে  ৬৬৪ জন পাশ করেছে। জিপিএ ফাইভ ২১ জনসহ পাশের হার হার ৮৪.৪৮%। হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৭৫ জন অংশ নিয়ে ৯৫ জন পাশ করেছে। জিপিএ ফাইভ ১৩ জনসহ পাশের হার  ৫৫.৮৮%। শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রী কলেজ থেকে ১৫৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৬ জন পাশ করেছে। জিপিএ ফাইভ পেয়েছে মাত্র ১ জন এবং পাশের হার ৪৭.৮০%। শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৩২ জন অংশ নিয়ে ১৮  জন পাশ করেছে, পাশের হার ৫৬.২৫%। এছাড়া   কোন শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ফাইভ পায়নি।

এদিকে নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৮ জন‌ শিক্ষার্থী অংশ নিয়ে ২৫ জন পাশ করেছে এবং পাশের হার ৮৯.২৮%। সাগরনাল সিনিয়র আলীম মাদ্রাসা থেকে ১৯  জন‌ শিক্ষার্থী অংশ নিয়ে ১৫ জন পাশ করেছে এবং পাশের হার ৭৮.৯৪%। হযরত লাহখাকী (র:) আলীম  মাদ্রাসা থেকে ৭৬ জন‌ শিক্ষার্থী অংশ নিয়ে ৬৬ জন পাশ করেছে এবং পাশের হার ৮৬.৮৪%।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার