দুই পা না থাকা জুড়ীর নোবেলের জিপিএ-৫ লাভ
প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের নাহিদুল আমিন নোবেলের। দ্বিতীয় শ্রেণীতে পড়া অবস্থায় নোবেলের একদিন জ্বর হয়। চিকিৎসা নিতে গিয়ে জানা যায় নোবেল টাইফয়েডে আক্রান্ত হয়েছে। এক সময় তার কোমর থেকে পা পর্যন্ত বিকলাঙ্গ হয়ে যায়। নোবেল ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিল অদম্য মেধাবী। তাইতো প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ফাইভ সহ জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পর ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শাখায় জিপিএ ৪.৮৩ পেয়ে চমক দেখায়।
এবারের এইচএসসি পরীক্ষায় সাধারণ সুস্থ শিক্ষার্থীরা যেখানে অনেক সময় টেনেটুনে পাস করেছে সেখানে দুই পা বিহীন নোবেল এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে রীতিমতো চমক দেখিয়েছে। শিক্ষা জীবনের শুরু থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত একদিন সে বিদ্যালয়ে যায় নি। জীবনের সকল পরীক্ষায় অংশ নিয়েছে বাবার কোলে চড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, দু’টি পা নেই নোবেলের। তবে সে দুর্দান্ত মেধাবী ও কঠিন সংগ্রামী। পা না থাকলেও হাত দিয়েই চলে তার সব কাজ। পা না থাকায় চলতে ফিরতে বাবার কোলই তার একমাত্র ভরসা। বাবার কোলে চড়েই স্কুলের গন্ডি পেরিয়ে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তার স্বপ্ন, লেখাপড়া শেষ করে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার।
নোবেল জানায়, পা হারানোর পর থেকে তার লেখাপড়া করা ও স্বাভাবিক চলাচলে মা-বাবা সহ পরিবারের সকলেই তাকে সবসময় সহযোগিতা করে আসছে। তিনি আরো বলেন, আমি সরকারের সুদৃষ্টি পেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই।
নোবেলের বাবা হুমায়ুন কবীর বলেন, ছোটবেলা থেকে পা হারানোর পর থেকেই তার স্বপ্ন ছিল বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তার স্বপ্ন বাস্তবায়নে আমি সহ আমার পরিবার সব সময় তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি।
জুড়ী তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ আহমদ বলেন, অন্য সুস্থ স্বাভাবিক শিক্ষার্থীদের মত নোবেল লেখাপড়া না করতে পারলেও সে জিপিএ ফাইভ পেয়েছে। তার এ সাফল্যে আমরা সত্যিই গর্বিত।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে বলেন, নোবেলের অদম্য মেধার গল্প শুনে সত্যিই ভালো লাগছে। সরকারের পক্ষ থেকে নোবেলের প্রতি সবসময় সুদৃষ্টি থাকবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন