সাতকানিয়ায় তাবিজের রেশম আটকে মাদ্রাসাছাত্রের মৃত্য
সাতকানিয়ায় ইমরুল কায়েস নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রের 'অস্বাভাবিক' মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃগী রোগ ও মানসিক ভারসাম্যহীনতার কারণে গলায় লাগানো তাবিজের রেশম আটকে তার মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইমরুল ওই এলাকার হামিম বশিরের ছেলে। স্থানীয় সোনাকানিয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।ইমরুলের বাবা হামিম বশর বলেন, জানালার পাশে বসে খেলছিলো। মৃগী ও মানসিক রোগের কারণে তার গলায় রেশম দিয়ে তাবিজ লাগানো ছিল। এসময় হয়তো মৃগী রোগ উঠে ছটফট করতে করতে রেশম আটকে গেছে।
স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, ছেলেটি মৃগী রোগে আক্রান্ত এবং মানসিক ভারসাম্যহীন। বিকেলে নামাজ শেষ করে উঠে মা ছেলেটি পড়ে থাকতে দেখেন। এই থেকে ধারণা করা হচ্ছে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহালে গলায় দাগ পাওয়া গেছে, তাই ভবিষ্যত ঘটনাটি নিয়ে জটিলতা এড়াতে আইনি প্রক্রিয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied