ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পবিত্র মাহে রমজানের পূর্বে বিদ্যুৎ,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১১:৫৩

ইসলামী আন্দোলন খুলনা মহানগর শাখার নিয়মিত মাসিক সভা বুধবার অনুষ্ঠিত হয়। নিয়মিত মাসিক সভায় সভাপতিত্ব করেন নগর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, দেশে গ্যাস সংকট মারাত্মক আকার ধারণ করেছে। সারাদেশে গ্যাসের সংকট বেড়েই চলছে। বাসা-বাড়ীতে গ্যাস থাকে না বললেই চলে। এমতাবস্থায় শিল্পখাতে গ্যাসের দাম পৌনে দু’শ ভাগের বেশি বাড়ানোর ফলে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের মূল্য আবারও বাড়ানোর চেষ্টা হচ্ছে। এতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য আরেক ধাপ বাড়বে। ফলে জনগণের দুর্ভোগ আরও প্রকট হবে। এমনিতেই মানুষ অর্থনৈতিক সংকটে নিপতিত। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রক্রিয়া সাধারণ জনগণের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হবে। বিদ্যুৎ খাতের ভুলনীতি ও দুর্নীতির দায় আবারও জনগণের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎখাতে ব্যয় বৃদ্ধি, ভর্তুকি প্রত্যাহার ও মূল্য সমন্বয়ের নামে আরেক দফা মূল্যবৃদ্ধির চেষ্টা জনগণকে দুর্ভোগে ফেলে লুটেরাদের পকেট ভারী করার চেষ্টা হচ্ছে। লুটেরাদের স্বার্থ রক্ষা করে জনগণকে কষ্টে ফেলে দেয়ার কোন মানে হয় না। 
জনসাধারণের কথা বিবেচনায় নিয়ে পবিত্র মাহে রমজানের পূর্বে সকল কিছুর ম্ল্যূ ক্রয়ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে এ সভা শেষ হয়।  

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়