ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

১১ই ফেব্রুয়ারী সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করবে বিএনপি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১১:৫৬

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০দফা দাবিতে ১১ই ফেব্রুয়ারী সারাদেশের ইউনিয়ন পর্যায়ে শান্তিপূর্ণভাবে পদযাত্রা করবে বিএনপি। এ কর্মসূচি সফলে বৃহস্পতিবার/০৯ ফেব্রু: বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা বিএনপি’র যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। 

খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, মানুষের ভোট ও ভাতের অধিকার রক্ষা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, ফ্যাসিষ্ট সরকারের পদত্যাগ, একটি নির্দলীয় অন্তর্বতী সরকারের অধীনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, তেল-গ্যাস-বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ ১০দফা দাবিতে ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় খুলনাতেও ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এটি শুধু রাজনৈতিক কর্মসুচিই নয়, এটা জনগুরুত্বপূর্ণ জনবান্ধব কর্মসুচি। তাই যেকোনো মূল্যে জনগুরুত্বপূর্ণ এ কর্মসূচি সফল করতে হবে। এতে সর্বসাধারণের স্বতস্ফুর্ত অংশগ্রহন হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনার সভাপতিত্বে জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সভায় প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ মোঃ শামীমুর রহমান শামীম। খুলনা, সাতক্ষীরা ও বাগেহাট জেলা বিএনপি’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা/থানা/পৌরসভা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্র“য়ারি বিভাগীয় সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।।

 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়