সাভারে ইয়াবা ট্যাবলেট সহ কু-খ্যাত মাদক সম্রাট গ্রেফতার
সাভারে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ডিবি (উত্তর) ৭,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কু-খ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ০৯ ফেব্রুয়ারী বুধবার মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
ডিবি (উত্তর) ঢাকা জেলার এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে কু-খ্যাত মাদক সম্রাট মির্জা আবিদ বেগ (৪০), পিতা- মোঃ নুরুল আলম বেগ, মাতা-আনিছা বেগম, সাং-পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং (ব্লক-এ), পল্লীবিদ্যুত, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা কে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং সাকিনস্থ ব্লক-এ এর রাস্তার পূর্ব পার্শ্বের জনৈক মির্জা নুরুল আলম বেগ এর টিনশেড বাড়ীর পশ্চিম পাশের রাস্তার উপর হইতে ৭০০০ (সাত হাজার) পিস ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক বাজার মূল্য ২১,০০,০০০ (একুশ লক্ষ) গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় তাহার উক্ত মাদক ব্যবসায় সহযোগী হিসেবে আরো ২ জন ব্যক্তি রয়েছে। তাহাদের নাম, ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই বিশেষ অভিযান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর অংশ হিসেবে সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম বার মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান পিপিএম- সেবা মহোদয়ের তত্বাবধানে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এরকম সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, মাদক আইনে মামলা করে ঐ মাদক ব্যবসায়ীকে আশুলিয়া থানায় হস্তান্তর করে উক্ত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Link Copied