প্রতারণার দায়ে দণ্ডিত সিজল, নোংরা পরিবেশ মধুবনের
অনুমোদন না থাকা সত্ত্বেও বিএসটিআই'র লোগো ব্যবহার করে ভোক্তার সাথে প্রতারণার দায়ে সিজলকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীত দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় চট্টগ্রামের বায়েজিদ এলাকার জালালাবাদ বিসিক শিল্প নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং বিএসটিআই। বেকারি আইটেম ও মিস্টির জন্য চট্টগ্রামের পরিচিত ব্রান্ড সিজলের ফ্যাক্টরিতে ঢুকে চমকে ওঠেন মোবাইল কোর্ট এর টিম। বায়েজিদের এ ফ্যাক্টরিতে তৈরি সকল খাবারের প্যাকেটে লেখা আছে আগ্রাবাদের ঠিকানা। এ ফ্যাক্টরিতে মিস্টি বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরির জন্য কোন প্রকার লাইসেন্স তাদের নেই। এছাড়া সন্দেশ ও অন্যান্য খাদ্যদ্রব্য মাটিতে পড়ে থাকতে দেখা যায়। মিস্টিগুলো ছিল প্লাস্টিকের তেলের ড্রামে। সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছিল পামওয়েল ও ডালডা। ফ্রিজ থেকে দই এবং রসমালাই বের করে দেখা গেল বিএসটিআইয়ের অনুমোদন না নিয়েই লোগো লাগানো হয়েছে প্যাকেটের গায়ে। এসকল অভিযোগ আমলে নিয়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ এবং ময়লা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ হাজার মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয় সিজলের ফ্যাক্টরির ম্যানেজার মো: মিজানুর রহমানকে। এরপর পাশেই অবস্থিত মধুবনের ফ্যাক্টরিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একই দল। সেখানে ফ্যক্টরির কাগজপত্র সব ঠিকঠাক পাওয়া যায়। কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরির দায়ে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied