ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে আইন অমান্য করায় ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৯-২-২০২৩ রাত ৯:৩৪
মাদারীপুরে পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করার দায়ে মেসার্স কেএইচবি ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারী) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার মহিষেরচর এলাকায় মেসার্স কে এইচ বি ব্রিকস পরিবেশ অধিদপ্তরের আইন অমান্য করে ইট পোড়াচ্ছে এবং পরিবেশ অধিদপ্তরের কোন লাইসেন্স না থাকায় এবং আইন অমান্য করায় মেসার্স কে এইচ বি ব্রিকস এর মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
 
সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাইফুল ইসলাম বলেন, পরিবেশ অধিদপ্তরের অভিযোগের ভিত্তিতে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন এর ১৪ ধারা মোতাবেক আইন অমান্য করে ইট পোড়ানোর অপরাধে কেএইচবি ব্রিকস এর মালিক কাজী হেমায়েত অনুপস্থিত থাকায় তার ম্যানেজার ইউসুফ হাওলাদার কে ৫ লাখ টাকা জরিমানা করি এবং ইটভাটা ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করি। তিনি আরও বলেন আজ থেকে জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এই ইট ভাটা বন্ধ থাকবে। পরবর্তীতে পুনরায় আইন অমান্য করলে অত্র প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
 
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহিদ হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট (শিক্ষা ও আইসিটি) নূরে আলম সিদ্দিক, মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক নূর মোহাম্মদ, সদর থানার উপ পরিদর্শক মো: লিটন, বায়েজিদসহ অন্যরা।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু