ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জে দারিদ্রতাকে জয় করে এইচএসসিতে ঋতু ও বর্ষার চমক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ১:১৩

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার জান্নাতুল কারিমা ঋতু ও বর্ষা চক্রবর্তী রাত্রী এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে দারিদ্র্যতাকে  জয় করে চমক দেখিয়েছেন। তাদের সাফল্যে পরিবারসহ এলাকার সকলেই গর্ববোধ করছে। ভালো ফলাফল অর্জন করলেও তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তাদের ‌পরিবার।

ঋতুর বাবা কৃষক, মা গৃহিণী। রাত্রীর বাবা সারা জীবন ছাত্র পড়িয়েছেন, এখন কর্মহীন; মা ছোট একটি পদে সরকারি চাকরি করেন। ছোটবেলা থেকেই তাদের সঙ্গী দারিদ্র্য। কিন্তু পড়ালেখার আগ্রহে কমতি ছিল না কারও। দারিদ্র্য জয় করেই এবারের এইচএসসি পরীক্ষায় দুজনেই পেয়েছেন জিপিএ-৫। তাদের দুজনেরই স্বপ্ন চিকিৎসক হওয়া। কিন্তু টাকার অভাবে তারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, তা নিয়েই এখন অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ঋতু ও রাত্রীর পরিবার এখন বিত্তবানদের সহায়তার দিকে পথ চেয়ে রয়েছে।

জান্নাতুল কারিমা ঋতুর বাবা ফখর আহমেদ বলেন, ‘মেয়েটা ছোট থেকেই মেধাবী। এ কারণে যত কষ্টই হোক, ওর লেখাপড়া চালিয়ে গিয়েছি। এখন যে কীভাবে ভর্তি পরীক্ষার টাকা জোগাড় করব, বুঝতে পারছি না। যদি কেউ সহযোগিতায় আসতেন, তাহলে মেয়েটার স্বপ্ন পূরণ হতো।’

বর্ষা চক্রবর্তী রাত্রীর বাবা ঝুলন চক্রবর্তী বলেন, ‘মেয়েকে কখনো অভাব বুঝতে দিইনি। আমি বিনা পারিশ্রমিকে ৩৬ বছর ছাত্রছাত্রী পড়িয়ে জীবন পার করেছি। স্ত্রী ছোট একটি পদে সরকারি চাকরি করে। তার বেতন দিয়ে সংসার চালানোই দায়। তবু মেয়ের পড়ালেখা থামতে দিইনি। ওর স্বপ্ন বড় চিকিৎসক হয়ে মানুষের পাশে থাকবে। অর্থের অভাবে মেয়েটার স্বপ্ন যেন ভেঙে না যায়, সে জন্য বিত্তবানদের কাছে সহযোগিতা চাই।’

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার