ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

অটোরিক্সা চুরি চক্রের মুল হোতা শানুসহ ডিবির হাতে ১২ জন গ্রেফতার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ১:১৬

ঢাকা জেলা গোয়েন্দা শাখা(দক্ষিন) এর তৎপরতায় অটোরিক্সা চুরি চক্রের মুল হোতাসহ ১২ জনকে গ্রেফতার করেছে।গত ৯ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা(দক্ষিন) এর অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঢাকা জেলা বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা জেলা গোয়েন্দা শাখা(দক্ষিন) কেরানিগন্জ এর অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এস আই জহিরুল ইসলাম (নিঃ) এর একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে চুরি চক্রের সদস্যদের গ্রেফতার করতে সমর্থ্য হয়।  উদ্ধারকৃত ১১টি অটোরিক্সা/মিশুক।

যাত্রীবেশে অভিনব কৌশলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় করে আসছিল। তারা আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা প্রায় সাত-আট বছর ধরেই কেরানীগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা চুরি করে ৪০/৫০ হাজার টাকার বিনিময়ে চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয়কারী চক্রের কাছে বিক্রি করত। পরবর্তীতে চোরাই ক্রয় বিক্রয়কারী চক্র অটোরিক্সা গুলোর রং পরিবর্তন করে সেগুলো ৬০/৭০ হাজার টাকায় বিক্রি করত। তাদের হেফাজত হতে চুরি করা ১১টি অটোরিক্সা উদ্ধার করেছে ঢাকা  গোয়েন্দা শাখা,দক্ষিন। তাদের বিরুদ্ধে পূর্বেও নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিক্সা চুরি ও চোরাই অটোরিক্সা ক্রয়-বিক্রয় সহ মাজেলাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেনঃ ০১। শানু খাঁ(৪১) (৪৪),০২। মোঃ মোজাফ্ফর আকন্দ ওরফে স্বপন (৩৫),৩। মোঃ আবু তাহের(৪৫),৪। মোঃ সুজন হাওলাদার(২৭),৫। আঁখি আক্তার(২৩), ৬। মোঃ রাশেদ(৪০),৭। মাসুদ হাওলাদার(৪৮), ৮। মোঃ সাইফুল ইসলাম ওরফে জয় রাজবংশী (২৭),৯। মোঃ আকাশ মৃধা(২৫),১০। মোঃ কাদির মৃধা(৪৫),১১। মোঃ তপন (২৭),১২। মোঃ আসলাম হোসেন(৪৮)।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার) এর নির্দেশনায় অতিঃ পুলিশ সুপার(ডিবি) ঢাকা জেলা জনাব মোবাশ্শিরা হাবীব খান,পিপিএম সেবা এর সার্বিক তত্ত্বাবধানে ইনচার্জ ডিবি(দক্ষিন) ঢাকা জেলা জনাব সরকার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এসআই(নিঃ) জহিরুল ইসলাম এর একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে উক্ত চোর চক্রের সদস্যদের গ্রেফতার করেন।
সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান (পিপিএম) ঢাকা জেলা গনমাধ্যমকে জানান চুরি চক্রে সাধারনত ০৪ জন থাকে। মূলত গভীর রাত বা ভোরবেলায় কখনো কখনো দুপুর বেলাতেও সহজ সরল দরিদ্র অটোরিক্সা চালকদের টার্গেট করে যাত্রী বেশে চালকের আস্থা অর্জন করে কৌশলে চা,জুস বা ক্রীম বিষ্কুটের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যে চালক অজ্ঞান হয়ে গেলে তাকে নির্জন স্থানে ফেলে অটো চুরি করে নিয়ে যেত তারা। এছাড়াও সামনে থেকে কোন কিছু নিতে হবে সেখানে চালকের সাহায্য প্রয়োজন বলে চালককে অটো থেকে নামিয়ে নিত তারা। চালক দৃষ্টিসীমার বাইরে চলে গেলে অটোতে বসে থাকা চোর চক্রের সদস্য অটোটি চালিয়ে নিয়ে যেত। চালকের সাথে থাকা চোর চক্রের সদস্যরা আবার চালককে মালামাল পরিষ্কার করার জন্য জুট নেকরা বা কিছু একটা আনার জন্য পাঠিয়ে দিয়ে সেও পালিয়ে যেত। এই চোর চক্রে অটো চালকের আস্থা অর্জনের জন্য নারী সদস্য রাখা হয়। তাদের বিরুদ্ধে কেরানিগন্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার