ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কপিলমুনিতে জমে উঠেছে ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ১০-২-২০২৩ দুপুর ১:২১
দীর্ঘদিন পর শিক্ষার্থীদের পদচারণায় মুখর খুলনার কপিলমুনির ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প। সেই সাথে ফিরেছে দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী কেকেএসপির সুনাম। প্রথমে শতাধিক শিক্ষার্থীর সংখ্যা ধরা হলেও গত তিন দিনে বেড়ে দাঁড়িয়েছে ২শত ৩০ জনে । বিকাল হলেই বসছে মিলন মেলা। এলাকার উঠতি বয়সের তরুণরা মোবাইল ও ভার্চুয়াল জগতে বুধ ছিল কয় দিন আগেও। কিন্তু কয়েকদিনের ব্যবধানে মাঠে ফিরছেন তরুণ প্রজন্ম। খুলনার ঐতিহ্যবাহী উপশহর কপিলমুনিতে ১৯৯০ সালে গড়ে উঠে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপি। প্রথম বিভাগ ক্রিকেটে একাধিকবার চ্যাম্পিয়ন, মহিলা ভলিবল, নৌকা বাইচ, বৈশাখী উৎসব, ষাঁড়ের লড়াই, জাতীয় দিবস, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তাসহ সামাজিক কাজে অংশগ্রহণ করে ব্যাপক নাম কুড়িয়েছে কেকেএসপি। চলতি মাস থেকে শুরু হয়েছে মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণ কোর্স। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে মাস ব্যাপি ফুটবল প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল ভাবে প্রশিক্ষণ ক্যাম্প পরিচালিত হচ্ছে। মাসব্যাপী এই প্রশিক্ষণে কপিলমুনির পাশ্ববর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৩০ জন বালক ও তরুণরা অংশ গ্রহণ করছে। প্রশিক্ষণ প্রদান করছেন সাবেক জাতীয় ফুটবল প্রশিক্ষক মোঃ শামসুদ্দোহা চাঁদ। কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশিদ বলেন, একজন সর্বগুণের মেধাবী শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে নিয়মিত অধ্যাবসায়ের পাশাপাশি সুস্থ ধারার খেলাধূলার চর্চার কোন বিকল্প নেই।
 
সাধারণ সম্পাদক এমএ বুল বুল আহমেদ বলেন, প্রতিদিন বিকেলে নির্দিষ্ট কিছু সময় খেলাধূলার চর্চা করতে হবে। কথায় আছে সুস্থ দেহ সুস্থ্য মন। তাই সুস্থ দেহ না হলে সুস্থ্য মন পাওয়া যাবে না। আর এই দুটোর জন্যই নিয়মিত খেলাধূলার চর্চা করার প্রতি তিনি শিক্ষার্থীদের আহবান জানান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার