সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রি নিহত
নির্মাণাধীন টিনশেড ঘরের কাজ করতে গিয়ে সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নাইলা চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতের বাড়ী সরাইলের চুন্টা ইউনিয়নের দেওবাড়িয়া গ্রামের নুর মিয়ার ছেলে রজব আলী (৩২)। সরাইল থানার ওসি আসলাম হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় পানিশ্বর ইউনিয়নের নাইলা চকবাজারের নির্মাণাধীন টিনশেড ঘরের সাইড দেয়ালে প্লাস্টার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রজব আলী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একপর্যায়ে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied