খুন করে একমাস পালিয়েও র্যাবের হাতে ধরা
খুন করে প্রায় এক মাস ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়েছেন র্যাবের হাতে। চট্টগ্রামের সাতকানিয়ায় গৃহস্থ ইউসুফ হত্যা মামলার অন্যতম আসামি মোঃ লোকমানকে (২৫) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া আমিন পাড়ার মহুরীপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মোঃ লোকমান লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বদলাপাড়ার নুর মোহাম্মদের ছেলে।
গত ৯ জানুয়ারি বিকেলে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খোর্দ্দ কেঁওচিয়ার খীল পাড়ায় ঘরের ভেতরে ঢুকে পড়া ‘চোর’কে ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় ‘চোরের’ দলের বেধড়ক পিটুনিতে খুন হন বৃদ্ধ গৃহস্থ মোহাম্মদ ইউসুফ (৬৮)। ঘটনার পরদিন ১০ জানুয়ারি নিহতের বড় ছেলে ৭ জনকে আসামি করে থানায় মামলা করেন।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় আনুমানিক ২৭/২৮ বছর বয়সী এক যুবক ইউসুফের ঘরে ঢুকে পড়েন। ইউসুফের পরিবারের সদস্যরা তাকে দেখে স্থানীয় লোকজনের সহায়তায় আটক করেন। ওই যুবক তার নাম শওকত এবং বাড়ি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে জানিয়ে তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। কিন্তু লোকজন স্থানীয় ইউপি সদস্যকে খবর দিয়ে তিনি না আসা পর্যন্ত তাকে আটক রাখার কথা জানান।
তখন শওকত মোবাইলে তার কয়েকজন বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ছয়-সাতজন যুবক আধাঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আসেন। তারা শওকতকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় তাদের কিল-ঘুষি ও ধাক্কায় ইউসুফ মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রায় ১৫ দিন পর র্যাব-৭ ও পুলিশের একটি টিম যৌথ অভিযান চালিয়ে ঘটনায় অভিযুক্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শাহার পাড়া এলাকার গোলাম মোহাম্মদ মিয়ার ছেলে শওকত হোসেন এবং একই ইউনিয়নের ইয়াছিন পাড়া আব্দুর রশিদের ছেলে মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, খুনের পর থেকে আসামি লোকমান পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব–৭ ও র্যাব–১০ যৌথভাবে অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া আমিন পাড়ার মহুরী পট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তার আসামি লোকমানকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied