গাজীপুর মহানগর যুবলীগের শান্তি সমাবেশ
দেশব্যাপী বিএনপি-জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি টঙ্গীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্গী কলেজগেট এলাকায় এসে শেষ হয়।
এসময় গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত যদি কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চায় যুবলীগের ভাইদের সাথে নিয়ে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। এদেশের সাধারণ মানুষ ও খেটে খাওয়া মানুষদের স্বাভাবিক ভাবে চলার জন্য গাজীপুর মহানগর যুবলীগ রাজপথে থাকবে।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন, ৫৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন হোসেন, গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী ইসমাইল হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী কাজী কামাল হোসেন, টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এস মঞ্জুর রনি, পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ আল মোক্তাদির নয়ন, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ ফজল করিম প্রমুখ।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied