নিখোঁজের আটদিন পর রেল কাটা উদ্ধার
গাইবান্ধার উপজেলার নিজ বাড়ি থেকে নিখোঁজ হওয়া সেই ধান,চাল ব্যবসায়ী সোলায়মান সরকার (৫১) মরদেহ নিখোঁজের আটদিন পর বগুড়ার রেল লাইনের পাশ থেকে উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে পুলিশ। গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে রেলে কাটা পড়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে তারা।
বিষয়টি সান্তাহার রেল পুলিশের বরাতে নিশ্চিত করেন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী।
তিনি সকালের সময় কে বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে সান্তাহার জিআরপি পুলিশ টেলিফোনে একব্যক্তির রেলে কাটা পড়ে মৃত্যুর খবর জানায়। তাদের দেওয়া তথ্যে ও বণর্নার ভিত্তিতে ধারণা করা হচ্ছে সেটি নিখোঁজ সোলায়মান। তারা মরদেহ ময়না তদন্ত করছে, তার পরেই জানা যাবে আসলে কবে আর কিভাবে মৃত্যু হয়েছে তার।
এরআগে, গত ৩ ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ির অদূরে অবস্থিত দক্ষিণ বুড়াইল (কল্ল্যাবেড় জামে মসজিদ) যাওয়ার জন্য ভোর রাতে বাড়ি থেকে বের হন সোলায়মান। তারপর থেকেই নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করে সোলায়মানের ছোট ভাই আব্দুর রউফ। এরপর থেকে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে সোলায়মানোর পরিবারের কাছে চাঁদা দাবি করে আসছিল দূর্বৃত্তরা। পরে এমন ঘটনায় সোলায়মানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফুলছড়ি উপজেলা হেড কোয়ার্টারের সামনের রাস্তায় বিক্ষোভ ও মানবন্ধন কর্মসূচি পালন করে পরিবার, স্বজন ও স্থানীয়রা। মানববন্ধন শেষে ইউএনও, পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপিও দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত