ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর-রংপুরে নিহত ৬


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৭-২০২১ রাত ৯:৩৪

ঈদের দিন মেহেরপুর ও রংপুরে সড়ক দুর্ঘটনা তিনজন করে ছয়জন নিহত হয়েছেন। বুধবার (২১ জুলাই) দুপুরের দিকে এসব দুর্ঘটনার ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুরের দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত হয় বাস দুটির অন্তত ৩০ যাত্রী। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্য কয়েকজনের অবস্থা বেশি খারাপ।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী প্রধান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, বুধবার পৌনে ৩টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতরা হলেন- সদর উপজেলার গাঁড়াডোব গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মুস্তাকিম, মাঝপাড়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে শামীম ও একই গ্রামের শরিফুল ইসলামের রাজমিস্ত্রি শাকিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম বলেন, চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

জামান / জামান

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের

বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি

দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ

গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার

কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের

ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা