চট্টগ্রামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়ার্ডের সংগীত অনুষ্ঠান
বঙ্গবন্ধু সাংস্কৃতিক স্কোয়ার্ড (মিউক্যাল পরিবার) চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চেরাগী বৈঠক খানায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রাখাল শর্মার সভাপতিত্বে সংগীত শিল্পী সুকুমার দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আবু আবু জাফর চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হাবিব উল্লাহ, চট্টগ্রাম লালন পরিষদ সাধারণ সম্পাদক ও বেতার এবং টিভি শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী লোপা। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিহির দেওয়ানজী, সৃজন কান্তি পাল, পুর্ণিমা চৌধুরী, সোমা রায়, সমীর পাল, মো. হানিফ, বেবী দাশ নুপুর, মুক্তা দে, শিউলী আকতারসহ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বিভিন্ন টিভি চ্যানেলের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে অর্ধশতাধিক নামকরা জনপ্রিয় সংগীত শিল্পী গান পরিবেশন করেন। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী বলেন, দেশ স্বাধীন হওয়ার সময় সংগীত শিল্পীদের অবদান রয়েছে। সংগীত জগতের মানুষগুলো রাষ্ট্রের কাছে চরম অবহেলার শিকার। দেশের মান মর্যাদ বৃদ্ধি করতে এবং চট্টগ্রাম অঞ্চলের মেধাবী ও প্রতিভাবান শিল্পীদের জাতীয় পর্যায়ে জায়গা করে দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ