ধামইরহাটে জগদ্দল বিহারে প্রত্নতাত্ত্বিক খননের উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে জগদ্দল বিহার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের আওতায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত চলতি ২০২২-২৩ অর্থ বছরে উৎখনন কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি ও সাবেক হুইপ মো. শহীদুজ্জামান সরকার এম.পি। উদ্বোধন অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, সংস্কৃতি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রংপুর ও রাজশাহী রিজিওয়ের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান ফজলুল করিম আরজু, ওসি মোজাম্মেল হক কাজী সহ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, ১ লক্ষ টাকা বরাদ্দে প্রাথমিক ভাবে ১ মাস খনন ও গবেষনা পরিচালনা করা হবে এবং চাহিদা অনুযায়ী আমরা পদক্ষেপ গ্রহণ করবো।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে বলেন, সারাদেশে আমার প্রায় ৫শতাধিক প্রত্নতত্ত্ব নিদর্শন এলাকা রয়েছে, যার সিংহভাগই অরক্ষিত রয়েছে, আমরা তা সংরক্ষনে কাজ করছি।
এম.পি শহীদুজ্জামান সরকার বলেন, ‘ইতিহাস ও ঐতিহ্যের ধামইরহাট উপজেলা, এই উপজেলার ইতিসার ঐতিহ্য সংরক্ষণে ধামইরহাট জগদ্দল বিহারে ছোট আকারে একটি মিউজিয়াম যাতে করে করা হয়, আমি সেই প্রস্তাবনা ইতোমধ্যেই দিয়েছি, বাস্তবায়ন হলে আমরা বরেন্দ্র অঞ্চলের প্রকৃতি ও তার প্রাণ ফিরে পাবো।’
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন