ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাতের আঁধারে সড়ালো দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন মালামাল


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ৪:৪৫

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মালামাল কোনো প্রচার-প্রচারণা ছাড়াই বিক্রি করা এবং রাতের আধারে নিয়ে যাওয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,শুক্রবার দিবাগত রাতে বেশ কয়েকটি ভ্যানগাড়ি দিয়ে বিভিন্ন ভাংগারীর দোকানে মালগুলো নেওয়া হয়। আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মালামাল ৪২ হাজার টাকায় বিক্রি হয় বলে জানা যায়। কাগজপত্রে স্টোর কিপার এর দায়িত্বে না থাকলেও হযরত আলীই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার হিসেবে বহাল তবিয়তে আছেন। এই হযরত আলীর অপকর্মের জন্য বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হলেও কোনো কাজে আসেনি। 

উদ্ধর্তন কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে একের পর এক অপকর্ম করে চলছেন তিনি। পুরাতন সাইকেল সহ অন্যান্য জিনিসপত্র রাখার ঘরের তালার কয়ড়া ভেঙ্গে ভাংগারী ওয়ালাকে মাল বুঝিয়ে দেন হযরত আলী। কোনো প্রকার মাইকিং বা প্রচার প্রচারণা করা হয়নি।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ২০১৯ সালের ২৬ ডিসেম্বরে পরিচালক স্বাস্থ্য ময়মনসিংহ এক আদেশের মাধ্যমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ হযরত আলীকে সাময়িক ভাবে ষ্টোর কিপার হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এরপর থেকেই শুরু হয় হযরত আলীর অনিয়ম। এরপর ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোঃ হযরত আলীকে সাময়িক ভাবে একই প্রতিষ্ঠানে ষ্টোর কিপার চলতি দায়িত্ব পালন বাতিল করে পূর্বক মূলপদ স্বাস্থ্য সহকারী কর্মস্থলে যোগদানের আদেশ দেয় উদ্ধর্তন কর্তৃপক্ষ কিন্তু কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা করে এখনও ষ্টোর কিপারে বহাল রয়েছেন তিনি। কাগজপত্রে স্টোর কিপার এর দায়িত্বে না থাকলেও হযরত আলীই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার হিসেবে বহাল তবিয়তে আছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা  ডাঃ সজীব রায় বলেন, গত বুধবারে কিছু মাল নেওয়া হয়েছে। বাকিগুলো নেওয়া হবে তবে রাত্রে নয়। বিষয়টি আমি দেখছি।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত