চট্টগ্রামে কথিত নাজমুন ফকিরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
কথিত স্বামী পরিত্যাক্তা নাজমুন নাহার ওরফে নজুনী ফকিরের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ঠ চট্টগ্রাম নগরীর উত্তর পতেঙ্গা মাইজপাড়ায় অসহায় মানুষকে জিম্মি করে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। কথিত এই জ্বিন ফকির অন্যায়-অনিয়ম ও হাজিরার মাধ্যমে মানুষকে প্রতারণার জালে ফেলে টাকা রোজগারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। তার এই কাজের প্রতিবাদ করলে প্রতিবাদী জনতাকে মিথ্যা মামলা ও নারী নির্যাতন মামলাসহ একাধিক ভুয়া মামলার আসামী করে জেল জুলুম নির্যাতন করার অভিযোগ এলাকাবাসীর। কথিত নাজমুন নাহার, পিতা- মৃত অফিজুর রহমান, পতেঙ্গার উত্তর মাইজপাড়া নিবাসী। নাজমুন নাহারের এই অপকর্মের কারণে তাদের বিবাহিত জীবনে বিচ্ছেদ ঘটে। ইতিপূর্বে সে চারবার স্বামী বদল করেছে। সর্বশেষ স্বামী জাহিদ হোসেনও তালাক দিয়ে চলে যায়। তবু সে বিপদগামী এই পথ থেকে বেরিয়ে আসেনি। তার এই অপকর্মের প্রতিবাদে স্থানীয় থানা প্রশাসনকে একাধিকবার লিখিত অভিযোগ দায়ের করলেও অদৃশ্য কারণে সে আইনে আওতায় আসেনি। স্থানীয় ভুক্তভোগী আবদুল মোতালেব, পিতা- আবদুল হাকিম, সোনা মিয়া, পিতা- শাহ আলম, লোকমান ড্রাইভার, পিতা- মনির আহমদ, আকসা খাতুন, পিতা- নুরুল আলম, কায়সার উদ্দিন, পিতা- হাবিবুর রহমান তার নির্যাতনের শিকার। এলাকার ইসলামী মূল্যবোধ ও আদর্শ সমাজ নির্মাণে সেবামূলক সংগঠন ‘মদিনার ফুল’-এর সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. জাবেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন এক যুক্ত বিবৃতিতে কথিত জ্বিন ফকির নাজমুন নাহারকে আইনের আওতায় এনে শাস্তি দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ