ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

শরণখোলায় ইয়াবা ও গাজা সহ আটক ২


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১১-২-২০২৩ বিকাল ৫:৪২

বাগেরহাটের শরণখোলায় ইয়াবা ও গাজা সহ ২ জনকে আটক করেছে পুলিশ। ১১ ফেব্রুয়ারী শনিবার রাত ৪টার দিকে উপজেলার জিলবুনিয়া গ্রামের নজরুলের গ্যারেজের সামনের রাস্তা থেকে তাদের আটক করে।
শরণখোলা থান সূত্রে জানা যায়, ইয়াবা ও গাজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থান পুলিশের এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল জিলবুনিয়া নজরুল ইসলামের গ্যারেজ এলাকায় অবস্থান নেয়। এ সময় রাস্তায় দন্ডায়মান ২ জনকে সন্দেহ হলে তাদের দেহ তল্লাশি করে ২পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাজা জব্দ করে। পরে তাদের আটক করে শরণখোলা থানায় নিয়ে আসে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার উত্তর কদমতলা গ্রামের শাহজাহান হাওলাদারের পুত্র সাকিল(১৯), জিলবুনিয়া গ্রামের সোবাহান হাওলাদারের পুত্র সোহেল হাওলাদার(২৭)। নাম প্রকাশ না করার শর্তে এক সমাজ সেবক বলেন, যুব সমাজকে ধ্বংস করার জন্য শরণখোলার বিভিন্ন যায়গায় একটি সংঘবদ্ধ চক্র গাজা ও ইয়াবা বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। 
এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আনোয়ারায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন নুরুল কবির রানা

সান্তাহারে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেঞ্জারে পাঠিয়ে নিপীড়ন যুবক গ্রেপ্তার

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

বাগেরহাটের পল্লীতে শয়ন খাটে গলায় গামছা বাধা বিএনপি নেতার লাশ উদ্ধার

মুকসুদপুরে ৪ ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন সংরক্ষিত এমপি হেলেন জেরিন খান

শরণখোলায় ১০ ফুটের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

মায়ের জবানবন্দী: নিজ কন্যাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে মা ও বাবা

​রাণীনগরে শয়নকক্ষের চালের ড্রাম থেকে ২০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গ্রেপ্তার ১

রাণীনগরে ৯৯ দোকানে চুরি মেঝেতে রক্ত উধাও সোনার দুল

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের উপস্থিতিতে ১০ বাড়িতে চার ঘণ্টার হামলা-ভাঙচুর লুটপাট

পেকুয়ায় ৮০০ পরিবারের মাঝে যুবদল নেতার ত্রাণ বিতরণ