ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরের গৃহবধূর আত্মহত্যা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ১১:২১

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় গলায় পর্দার কাপড় পেঁচিয়ে মোছা. মিম (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে গাছা থানা ৩৫ নং ওয়ার্ড বোর্ডবাজার সূরভী স্কুল গলি, আহসান হাবিবুর রহমান সুমনের বাসার তৃতীয় তলায় ভাড়া বাসার রুমে এ ঘটনা ঘটে। মোছা,মিম ময়মনসিংহ জেলার,ঈশ্বরগঞ্জ থানার,সোহাগী গ্রামের, কুদরত আলীর মেয়ে। জানা গেছে, শনিবার রাতে বাড়া বাসায় দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় দরজার পর্দার কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। এর আগে সকালে মিম তার স্বামীর সঙ্গে  বাপের বাড়ী যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির পর স্বামী অফিসে চলে যায়। অফিস থেকে বাসায় ফিরে ঘরের দরজা ভিতর থেকে আটকানো দেখে মিমকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে বাসার মালিককে জানালে পলিশে খবর দেয়। পুলিশ এসে ঘরের স্টিলের দরজা গ্রেন্ডিং মেশিন দিয়ে কেটে ঘরে প্রবেশ করে দেখতে  পান। মিম ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলে আছেন। প্রায় বছর খানেক আগে ময়মনসিংহ জেলার, ঈশ্বরগঞ্জ থানার,সোহাগী জিগাতলা গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে,শাহীন(২১)সঙ্গে মীমের বিয়ে হয়। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। গাছা থানার উপ-সহকারী পুলিশ কমিশনার,  তদন্ত ওসি নন্দলাল,এস আই সাইফুল ইসলাম ঘটনা স্থলে এসে, মৃত্দেহ নামিয়ে সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’