ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

চন্দ্রঘোনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ দিন ধরে ঝুলছে তালা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ১২:৪২

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম প্রতিনিধি : ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা ৫ মিনিট। কমিউনিটি ক্লিনিকের দরজায় তালা ঝুলছে। সেবাগ্রহীতারা দরজায় তালা দেখে ফিরে যাচ্ছেন। পায়ে হেঁটে দু-তিন গ্রাম পাড়ি দিয়ে এসে সেবা না পেয়ে তাদের চোখেমুখে বিরক্তির ছাপ। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ দৃশ্য দেখা যায়। দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও তিনি নিয়মিত অনুপস্থিত। উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার দুলালী দাশকে দিয়ে পরিচালিত হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রটি।

স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে ‘শুক্রবার ব্যতীত সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকে’। কিন্তু দুপুর ১২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বন্ধ দেখে অনেকেই হতভম্ব হয়ে ফিরে যান। স্বাস্থ্য কেন্দ্রের পাশেই চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ, জিয়া মার্কেট এবং তার পাশে রয়েছে চন্দ্রঘোনা আদর্শবহুমখী উচ্চবিদ্যালয় ও প্রাথমিকবিদ্যালয়। 

সিকদার পাড়া বাসিন্দা খালেক সিকদার জানান, দশদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ। চিকিৎসা সেবা নিতে এসে সবাই ফিরে যাচ্ছেন। বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) থেকে ক্লিনিকের গেটে তালা জুলছে , টিকা দিতে কিছু সময়ের জন্য স্বাস্থ্য কেন্দ্র খোলা হয়। তবে এ সময় অন্য কোনো চিকিৎসাসেবা দেওয়া হয়নি। চিকিৎসা নিতে যারা এসেছিলেন তারা ফিরে গেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, এখানকার দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হেলথ কেয়ার এর উপ সহকারি মেডিকেল অফিসার ডাক্তার দুলালী দাশের সাথে এলাকার মেম্বার এর কথা কাটাকাটি জেরে উপরের মহলের নির্দেশে দশ দিন ধরে স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সেবা নিতে আসা গৃহবধূ ইয়াসমিন জানান, হেলথ কেয়ারর এর একমাত্র ডাক্তার প্রোভাইডার দুলালী দাশের সাথে মেম্বার এর কথা কাটাকাটির ঘটনায় দশদিন ধরে এখানে চিকিৎসাসেবা বন্ধ রয়েছে। তার পরিবর্তে অন্য কোনো সিএইচসিপি এখানে যোগদান করেননি। আমরা গরিব অসহায় মানুষ এইখানে সেবা নিতে আসি এখন যাব কোথায়? 


স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা কদমতলীর শরমিন আক্তার বানু (৭০) বলেন, ‘এত দূর থেকে হেঁটে ক্লিনিকে এলাম, এখন দেখছি বন্ধ। এখানে এলে বিনা খরচে চিকিৎসা পাওয়া যায়। ওষুধপত্রও দেয়। কাছে তো টাকাও নেই। কার কাছে যাবো বুঝতে পারছি না।’

একই এলাকার রহিমা বেগম বলেন, ‘কয়েকদিন ধরে শরীরটা খারাপ। ঠান্ডা-জ্বরে ভুগছি। গরিব মানুষ। চিকিৎসা করার টাকা নেই। তাই বাধ্য হয়ে এখানে এসেছি।’

চন্দ্রঘোনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসার দুলালীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সকালের সময়ের প্রতিবেদকে বলেন, ‘২ ফেব্রুয়ারি গর্ভবতী মহিলাদের মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচি ও মা ও শিশু সহায়তা কর্মসূচির মহিলাদের চেকআপ চলাকালীন সময়ে আমার উপর অপরিকল্পিত হামলা চলায় এলাকার কিছু লোক, আমি ঘটনাটি আমার উপরস্থ কর্মকর্তাদের জানালে তাদের নির্দেশে ক্লিনিকের সেবা আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন। 

এই ব্যাপারে ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর বলেন, একজন অসুস্থ গর্ভবতী নারী সকাল ১০টা থেকে অপেক্ষা করছিল চেকাআপ এর জন্য বেলা গড়িয়ে ৩টা সময় পর্যন্ত সেবা না পেয়ে এলাকার মেম্বার কে ফোন করে ঐ অসুস্থ নারী, মেম্বার এসে ডাক্তার দুলালীর সাথে একটু কথা কাটাকাটি হয়, ঘটনা আমি জানতে পেরে তাৎক্ষণিক এসে ডাক্তার দুলালীর কাছে ঐ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করি, এর পর দুইদিন সেবা দিলেও এখন কেন বন্ধ আছে আমি তা জানি না। 

এই  ব্যাপারে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ চট্টগ্রাম এর উপ পরিচালক আবুল কালাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি দৈনিক সকালের সময়কে জানান,  স্থানীয়দের সাথে উপ-সহকারী মেডিকেল অফিসার দুলালীর সাথে কথা কাটাকাটি কারনেই আপাতত ডাক্তার দুলালীকে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন ক্লিনিকের দায়িত্ব দেওয়া হয়েছে, বিষয়টি উপজেলা কর্মকর্তা (ইউএনও) দেখছেন বলেও জানান তিনি। 

চন্দ্রঘোনা ইউনিয়ন একমাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কথা জানতে চাইলে তিনি জানান,  দীর্ঘদিন ধরে দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার অসুস্থ থাকায় তার অনুপস্থিততে উপ-সহকারী ডাক্তার দুলালী দাশ স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাউছার আক্তার পপির সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর ফোনটা বন্ধ পাওয়া যায়। 

এমএসএম / এমএসএম

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরার ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোরে গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ডিসির অনুমতিপত্র জালিয়াতি করে করতোয়া সোলারের জমি রেজিস্ট্রেশন: তদন্তে প্রমাণ মিললেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

লোহাগড়ায় জুয়া ও মাদকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশ্ন: ইউপি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে অসন্তোষ

মনোহরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা ৩০ পর্যটকের

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১