ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ১২-২-২০২৩ দুপুর ৩:৪

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডঃ আনিসুল হকের সাথে আজ বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া আদালত বর্জনের কর্মসূচি সোমবার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আইনজীবী সমিতির নেতারা৷আজ রোববার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর তারা কর্মসূচি প্রত্যাহারে ঘোষণা করেন।আইনজীবী সমিতির সভাপতি এডঃ তানভীর ভূঞা ও সাধারণ সম্পাদক এডঃ শামসুজ্জামান চৌধুরী কানন বিষয়টি নিশ্চিত করেছেন।রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে আদালত বর্জন করে আসছেন আইনজীবীরা। গত ১ ডিসেম্বর আইনজীবীরা মামলা দাখিল করতে গেলে বিচারক মোহাম্মদ ফারুক মামলা না নিয়ে তাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ আইনজীবীদের। এ ঘটনায় ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে বিচারক ফারুকের আদালত বর্জনের ঘোষণা দেন তারা। অন্যদিকে, বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে ৪ জানুয়ারি কর্মবিরতি পালন করেন আদালতের কর্মচারীরা।এ অবস্থায় জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এবং আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে ৫ জানুয়ারি থেকে পুরো আদালত বর্জনের লাগাতার কর্মসূচি পালন করে আসছিলেন আইনজীবীরা। পরবর্তীকালে দফায় দফায় সাত কর্মদিবস আদালত বর্জনের কর্মসূচি পালন করে আইনজীবীরা।বিচারকের সঙ্গে অশোভন আচরণ ও অশালীন স্লোগান দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৪ আইনজীবীকে দুই দফায় তলব করেছেন উচ্চ আদালত।গত বুধবার ৮ (ফেব্রুয়ারি) থেকে আবারো আদালত বর্জনের কর্মসুচী শুরু করেন আইনজীবিরা। আগামীকাল থেকে তাদের কর্মসুচী প্রত্যহারের ঘোষনা দেয়া হয় এরই মধ্যদিয়ে আগামীকাল থেকে যথারিতি আদালতের কার্যক্রম চলবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন