চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
শেখ হাসিনার উদ্দ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শনিবার পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা পল্লী বিদ্যুৎ সমিতি প্রাঙ্গনে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সমিতি বোর্ডের সভাপতি পলাশ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সানোয়ার হোসেন, সমিতি বোর্ডের সচিব ও পরিচালক রাজু আহমেদ, কোষাধ্যক্ষ মোসাঃ শামসুন্নাহার প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে। সরকারের মহান উদ্দ্যেশ্য এবং পল্লী এলাকার প্রতিটি ঘর আলোয় আলোকিত করার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাপবিবো, রাজশাহী,মোঃ এনামুল হক নির্বাহী প্রকৌশলী ময়নূল হাসান, সহকারী প্রকৌশলী এসওডি, রাজশাহী ইউসুফ আলী, ভোলাহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল রেজাউল করিম, শিবগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল গোলাম সারওয়ার (মোর্শেদ) নাচোল জোনাল অফিসের ডেপুটি জেনারেল মোঃ ফখর উদ্দিন, সদর কারিগরি, ডেপুটি জেনারেল, মোঃ ফিরোজ জামানসহ অন্যান্যরা। পরে শ্রেষ্ঠ গ্রাহক ও সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেষে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ পলাশ উদ্দিন, সহসভাপতি পদে আব্দুল আজিজ, সচিব পদে আশরাফুল হক ও কোষাধ্যক্ষ পদে মশিউর রহমান নির্বাচিত হন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied