কাপাসিয়ায় যুবতীর আত্মহত্যা
গাজীপুরের কাপাসিয়ার চড়আলী নগর এলাকায় এক যুবকের দুর্ব্যবহারের অপমানিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে মোছা: শাহরিয়া শারমিন বন্যা (১৭) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।
গতকাল রবিবার বেলা ১২টায় উপজেলার সনমানিয়া ইউনিয়নের চড় আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছা: শাহরিয়া শারমিন বন্যা সনমানিয়া ইউনিয়নের চড় আলীনগর গ্রামের মোঃ বাদশা মিয়া ও মাতাঃ ফেরদৌসী বেগমের কন্যা।
পুলিশ জানায়, নিহত শাহরিয়া শারমিন বান্ধবীর জন্মদিন উপলক্ষে কিছু উপহার সামগ্রী কিনতে বাজারে যাচ্ছিলেন তার ফুপাত বোনের ছেলের সঙ্গে পথিমধ্যে একই এলাকার জহিরুল ইসলাম তার বন্ধুদের নিয়ে পথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের স্বীকার হন শাহরিয়া শারমিন বন্যা।
জহিরুল ইসলামের দুর্ব্যবহারের অপমানিত ও ক্ষোভের বশবর্তী হয়ে বসত ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফএম নাসিম জানায়,খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে জহিরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস