ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সোনার বাংলা গড়তে হলে,সোনার মানুষ চাই : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৩-২-২০২৩ বিকাল ৫:৫

নেত্রকোণার দুর্গাপুরে ভয়াবয় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় দশটি পরিবারের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন কালে এ কথা বলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। সোমবার দুপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় একাডেমি‘র নৃত্য শিক্ষক মালা মাত্থার্ আরেং এর সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। স্বাগত বক্তব্য রাখেন, একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশীদ, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস ছালাম, সহকারী কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন আসাদ প্রমুখ।  

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে মানুষ। পঙ্গুত্ব বরণ করে বোঝা হচ্ছে পরিবারের। তারপরও সড়কে ফিরছে না শৃঙ্খলা, সচেতন হচ্ছে না মানুষ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শৃঙ্খলা ও সচেতনতার পাশাপাশি মানুষের আচরণ পরিবর্তন জরুরি। সোনার বাংলা গড়ে তুলতে দেশে সোনার মানুষের বড়ই অভাব। এসব বিষয় নিয়ে আমাদের কাজ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত